
মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে দুই নারীসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সদর, শেরপুর ও শাজাহানপুর উপজেলায় চলা অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শাজাহানপুরের গোহাইলের মো. জাহাঙ্গীর আলম (৩৮), একই উপজেলার নিশ্চিন্তপুরের মো. মিন্টু হোসেন (৩৩), সদরের বারোপুরের হেলেনা বেগম, নন্দীগ্রামের বিরজুলের মো. নাসির মন্ডল(৩২) এবং কুমিল্লার কোতয়ালীর দৌলতপুর পশ্চিমপাড়ার সেলিনা বেগম(৪৫)।
এদের মধ্যে বৃহস্পতিবার ডিবির তিনটি অভিযানে জাহাঙ্গীর, হেলেনা, নাসির এবং মিন্টুকে গ্রেফতার করা হয়। এছাড়া শুক্রবারের অভিযানে সেলিনা বেগমকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে মোট ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম