
নুর আলম, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড় -ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি ভেবে চা বাগানের বিষপান করে আসজাদ মুত্তাকি নামে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৯ জুলাই) দুপুরে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। গতকাল বৃহস্পতিবার রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের আজিজনগর গ্রামে ঘটনাটি ঘটে। মৃত শিশু আসজাদ মুত্তাকি ওই এলাকার সোয়েব আক্তার মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে শিশু আসজাদ মুত্তাকিকে খেলারত অবস্থায় রেখে তার মা আমিনা এশার নামাজ পড়তে যান। খেলার একপর্যায়ে সুকেশের উপরে রাখা চা বাগানের মশা মারার বিষের বোতল হাতে নিয়ে পানির বোতল ভেবে খেয়ে ফেলে সে। পরে শিশু আসজাদ মুত্তাকি অসুস্থ হয়ে পড়লে বাড়ির সদস্যরা তা বুঝতে পেরে তাৎক্ষণিক চিকিৎসার জন্য তেঁতুলিয়া হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে শুক্রবার বিকেলে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী বিষপানে শিশুর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম