
মোঃ সামছু উদ্দিন লিটন, প্রতিনিধি নোয়াখালী -ঃ নোয়াখালী মাইজদী শহরে দীর্ঘদিন যাবত একটি চক্র সমাজিকভাবে প্রতিষ্ঠিত ব্যাক্তিবর্গকে কৌশলে প্রেমের ফাঁদে ফেলে ভিডিও চ্যাটিংয়ের মাধ্যমে ঘনিষ্ঠ হয়। আবার অনেক সময় নির্জন কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক অশ্লীল ভিডিও ধারন করে। । পরবর্তীতে ঘনিষ্ঠমূহর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবে কিংবা পারিবারের সদস্যদের নিকট পাঠিয়ে দিবে হুমকি দিয়ে ক্রমাগত টাকা দাবী করতে থাকে চক্রের সদস্যরা। একজন ভুক্তভোগী প্রতিকার চেয়ে মাননীয় পুলিশ সুপার, নোয়াখালী মহোদয়ের নিকট অভিযোগ দেয়।পুলিশ সুপার নোয়াখালী মহোদয়ের নির্দেশে সুধারাম থানা পুলিশ বিষয়টি নিয়ে অনুসন্ধান করে সত্যতা পেলে অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে পর্ণোগ্রাফী অাইনে নিয়মিত মামলা রুজু করে ও মামলার ভিত্তিতে ঘটনার সহিত জড়িত ২ নারী প্রতারককে গত ২৮/০৭/২০২২ তারিখ মাইজদী শহরের হাউজিং এলাকা থেকে গ্রেপ্তার করে। এসময় তাদের নিকট থেকে মোবাইলে ধারণকৃত বিভিন্ন জনের অশ্লীল ভিডিও উদ্ধার করে । জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন যে বিগত ৫/৬ বছর তারা কয়েকজন মিলে মানুষের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারন করে টাকা আদায় করে আসছিল।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম