
মোঃ রবিউল ইসলাম মিনাল, গোদাগাড়ী (রাজশাহী) -ঃ রাজশাহীর গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগণের ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে অজ্ঞতা ভূমি সমস্যাকে একটি নতুন মাত্রা প্রদান করেছে, উপরন্তু এদের অনেকেই কোন বন্দোবস্ত ছাড়াই খাস জমিতে বসবাস করে। এই প্রশিক্ষণ রক্ষাগোলা সদস্য পরিবারের মাঝে ভূমি ব্যবস্থাপনা ও আইন সম্পর্কে সম্যক জ্ঞান ও সচেতনতা লাভ করবে। এতে করে অভীষ্ট জনগোষ্ঠী নিজেরাই খাস জমি বন্দোবস্তসহ, জমি বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করতে পারবে এই যৌক্তিকতাকে সামনে রেখে আজ ২৯ জুলাই, রোজ শুক্রবার ২০২২ ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী-এর সহায়তায় ও সিসিবিভিও-রাজশাহীর আয়োজনে “রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী”-এর আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ে রক্ষাগোলা সংগঠনের ৩১ জন সদস্য প্রশিক্ষণে অংশগ্রহণ করে। উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করেন গোদাগাড়ী উপজেলার হিন্দু, বৌদ্ধ, খ্রষ্টান ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ কুমার সরকার।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম