
আলিফ হোসেন, তানোর -ঃ রাজশাহীর তানোর পৌরবাসির হৃদয়ে রক্তক্ষরণ দীর্ঘদিন ধরে নাগরিক সেবা ও উন্নয়ন বঞ্চিত থেকে নাগরিক সমাজ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। জানা গেছে, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারী তানোর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। স্থানীয় সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের আহবানে সাড়া দিয়ে নাগরিকগণ ঝাঁপিয়ে পড়ে নৌকার প্রার্থী ইমরুল হককে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করেন। পৌরসভা সৃষ্টির পর এবারই প্রথম আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বিজয়ী হয়েছেন। এছাড়া ইমরুল হক নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি বিজয়ী হলে পাঁচশ' কোটি টাকার উন্নয়ন কাজ করবেন। কিন্ত্ত যে আশা নিয়ে পৌরবাসী তাকে মেয়র নির্বাচন করেছেন তাদের সেই আশা হতাশায় রুপ নিয়েছে উবে গেছে তাদের দেখা উন্নয়ন স্বপ্ন।এদিকে মেয়র হিসেবে ইমরুল হকের দায়িত্ব নেয়ার প্রায় দেড় বছর পেরিয়ে গেলেও পাঁচশ' কোটি টাকা তো পরের কথা পাঁচ কোটি টাকারও উন্নয়ন করতে পারেননি।
সরেজমিন, তানোর পৌরসভার এক থেকে নয় নম্বর ওয়ার্ড ঘুরে নাগরিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেড় বছরে তেমন কোনো উন্নয়ন হয়নি, আগের মেয়রের রেখে যাওয়া প্রকল্পের যতটুকু উন্নয়ন হয়েছে সেটা নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ রয়েছে। পৌরসভায় নেই প্রয়োজনীয় সড়ক বাতি, নেই ড্রেনেজ ও সুপেয় পানির ব্যবস্থা ও ভাঙাচোরা রাস্তা নাগরিক সেবা যেনো সোনার হরিণ। কিন্তু কেন ? এ দায় কার এই জন্যই কি বিগত নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন নাগরিকগণ। স্থানীয়রা জানান, দেড় বছরে তানোর পৌরসভার যা উন্নয়ন হয়েছে তা আগের মেয়রের রেখে যাওয়া প্রকল্পের কয়েকটি রাস্তার সংস্কার, তবে বছর না পেরুতেই এসব রাস্তার বেহাল দশা। এছাড়াও পৌরসভার রাজস্ব আদায়ের অন্যতম উৎস্য গোল্লাপাড়া, কালীগঞ্জ ও তালন্দ হাট। প্রতিবছর এসব হাট থেকে প্রায় ৬০ লাখ টাকা আয় হলেও হাটের কোনো উন্নয়ন করা হয়নি। একটু বৃষ্টি হলেই হাটে জমে হাঁটু পানি, নেই ড্রেনেজ ব্যবস্থা। এবিষয় জানতে চাইলে মেয়র ইমরুল হক এসব অভিযোগ অস্বীকার করে বলেন, পৌরসভায় অনেক উন্নয়ন করা হয়েছে এবং এখানো অনেক উন্নয়ন কাজ চলমান রয়েছে,তিনি বলেন আগামিতে পৌরসভায় আরো ব্যাপক উন্নয়ন করা হবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম