
মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ বগুড়ায় ৪ উপজেলায় পৃথক অভিযানে ১১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার ও বুধবার বগুড়া সদর, শিবগঞ্জ, সোনাতলা, ও কাহালু উপজেলায় টানা দুইদিন ওই মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় গ্রেফতায় হওয়া ১১ জনের কাছ থেকে সাড়ে ৯ কেজি গাঁজা, ৪০ বোতল ফেন্সিডিল ও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া ওই ১১ মাদক ব্যবসায়ী হলো- বগুড়া সদরের কামাল শেখের মেয়ে নূর বানু বেগম (২৭), ফুলবাড়ীর সাইফুল ইসলামের স্ত্রী শারমিন নাহার কেয়া (৩০), কাহালুর মৃত জাহিদুল ইসমালের স্ত্রী হামিদা বেগম (৪০) ও জালাল প্রাং এর ছেলে জুয়েল প্রাং(৩০), সোনাতলার মৃত হযরত আলীর ছেলে মোফাজ্জল হোসেন (৩২), সারিয়াকান্দি উপজেলার শিমুল তাইড় গ্রামের ফরিদুল ইসলামের ছেলে মমিন ভূইয়া (৩৫), গাইবান্ধা জেলার সাঘাটার বসন্তের পাড়ার আঃ বারী ওরফে বাকীর ছেলে জাহাঙ্গীর আলম (৪৪), মাহমুদপুরের আমজাদ হোসেনের ছেলে মাসুদ রানা (৩৫) ও অনন্তপুর মধ্যপাড়ার মৃত ইদ্রিস আলীর ছেলে জয়নাল আবেদীন (৬২), একই জেলার গোবিন্দগঞ্জের হরিনাথপুর নয়াপাড়ার নিজাম উদ্দীনের ছেলে মোবারুল ইসলাম (৩২) ও হরিনাথপুর উত্তরপাড়ার জহুরুল প্রধানের ছেলে রউফ রিপন (৩২)।
বুধবার রাতে ডিবি পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বগুড়া ডিবির ইনচার্জ সাইহান ওলিউল্লাহর নেতৃত্বে মঙ্গলবার থেকে তাদের বিভিন্ন টিম বগুড়ার বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে মঙ্গলবার রাত পৌণে ৭ টায় বগুড়ার সোনাতলার তোকানী মুশারপাড়া এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ মমিন ভূইঁইয়া, জাহাঙ্গীর, মাসুদ রানাকে এবং অপর টিম পৌণে ৮ টার দিকে বিটলপীর সাহেবের তিনমাথা থেকে দেড় কেজি গাঁজাসহ জয়নাল আবেদীন, মোনারুল ইসলাম ও রউফ রিপনকে গ্রেফতার করে।
ডিবির অপর একটি টিম বুধবার রাত সাড়ে ৮ টার দিকে বগুড়া সদরের আমতলা মোড়ের কালাবাজার থেকে ৪ কেজি গাঁজাসহ নূর বানু ও হামিদা বেগমকে আটক করে।
এদিকে ডিবি পুলিশের আরেকটি টিম একইদিন বিকাল ৫ টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজার এলাকা থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোফাজ্জল হোসনকে আটক করে।
এর আগে তাদের অপর একটি টিম বিকাল ৩ টার দিকে সদরের ফুলবাড়ী এলাকা থেকে শারমিন নাহার নামে এক নারীকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ওইদিন সন্ধ্যা ৬ টার দিকে ডিবির আরেকটি টিম কাহালুর লোকনাথ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ বোতল ফেন্সিডিলসহ জুয়েল নামে এক যুবককে গ্রেফতার করে।
বগুড়া ডিবির ইনচার্জ সাইহান ওলিউল্লাহ গ্রেফতার হওয়া ওই ১১ জনকে মাদক ব্যবসায়ী দাবি করে জানান, আটক হওয়া আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর, শিবগঞ্জ, সোনাতলা, ও কাহালু থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম