
মোঃ আসাদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি -ঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে অভিযান চালিয়ে এক ফার্মেসির মালিককে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭শে জুলাই)বিকালে জেলা ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক শিকদার কামরুল ইসলামের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আল হাসান উপজেলার সোনারায় ইউনিয়নের ছাইতানতলা বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লাবিব মেডিসিন কর্ণার ফার্মেসি কে ৩ হাজার টাকা জরিমানা করেন।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আল হাসান বলেন, ‘উপজেলার বিভিন্ন ফার্মেসিতে নিয়মিত ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি করার তথ্য ছিল আমাদের কাছে। মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে লাবিব মেডিসিন কর্ণার নামক একটি ফার্মেসিতে আনুমানিক বাজার মূল্যে ২০ হাজার টাকার ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায়।
এ সময় লাবিব মেডিসিন কর্নার ফার্মেসি থেকে জব্দকৃত ফিজিশিয়ান স্যাম্পল গুলো আগুনে পুড়ে ফেলা হয়।
তিনি আরো জানান, ফিজিশিয়ান স্যাম্পল বেচা-কেনা বন্ধ করতে উপজেলার ফার্মেসিগুলোতে নিয়মিত অভিযান চলবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম