
হাসান আলী সোহেল, ভ্রাম্যমাণ প্রতিনিধি -ঃ নাটোরের লালপুরে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে আফতাব হোসেন্য ঝুলফু সভাপতি ও রোকনুল ইসলাম লুলু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মাহমুদুল হক মুকুল ও যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ সাগর। বুধবার (২৭ জুলাই) সকালে লালপুর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খাইরুজ্জামান লিটন আগামী তিন বছরের জন্য তাদের নাম ঘোষনা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক,

কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল প্রমুখ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম