
মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ৫ নং এলাঙ্গী ইউনিয়ন পরিষদের উদ্যােগে অসহায় দুস্থ নারীদের মাঝে ৫৩ টি সেলাই মেশিন ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী ও চেয়ার টেবিল বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ জুলাই) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল আজম খাঁন চঞ্চল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, সভাপতি লুৎফর রহমান, ইউপি সদস্য আলী হোসেন, ইনামুল হক, জাহাঙ্গীর হোসেন, আব্দুল হাকিম, অমেদু্ল ইসলাম প্রমুখ।

এছাড়া আওয়ামীলীগের সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম