
নাজমুল হক সনি, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি -ঃ নওগাঁর সাপাহারে থানা পুলিশের সহায়তায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে উপজেলার হাপুনিয়া ঘাট বিলে ৩২টি রিং জাল ও ৬৪০মিটার চায়না দুয়ারি জাল জব্দ ও বিনষ্ট করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ ঘটিকা হইতে দুপুর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে হাপুনিয়া ঘাট থেকে অভিযান চালিয়ে উক্ত অবৈধ জাল জব্দ করা হয়।
পরে অভিযান পরিচালনাকারী সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন জাহান লুনা জব্দকৃত অবৈধ জাল ওই দিন দুপুরে মোবাইলকোর্ট মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন মোতাবেক জব্দকৃত জাল গুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য অফিসার রোজিনা পারভীন ও সঙ্গীয় ফোর্স সহ থানার এসআই মানিক হোসেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম