
প্রেস বিজ্ঞপ্তি -ঃ রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানার ভিজিডি কার্ডের চাল আত্মসাতের খবর গনমাধ্যমে প্রকাশ করায় চেয়ারম্যানের শশুর কর্তৃক ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় রংপুরের ৩ সাংবাদিকের জামিন মঞ্জুর করেছে সাইবার ট্রাইব্যুনাল আদালত। আজ মঙ্গলবার শুনানি শেষে সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক এ জামিন মঞ্জুর করেন।
এর আগে চেয়ারম্যানের শ্বশুর মোঃ মোস্তাফিজার রহমান ফুলু রংপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানব কন্ঠ পত্রিকার সাংবাদিক মহিউদ্দিন মখদুমী ও সিনিয়র সহ-সভাপতি ও দেশ রুপান্তর পত্রিকার সাংবাদিক মামুন রশীদ এবং রংপুরের কন্ঠের সাংবাদিক শরিফুল ইসলামের নামে আইসিটি আইনে রংপুর সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছিলেন।
ডিজিটাল নিরাপত্তা আইনে ৩ সাংবাদিককে মুক্তি দেয়ায় প্রশাসন সহ সকলকে ধন্যবাদ জানিয়েছে জাগ্রত সাংবাদিক সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মোঃ আবু তালেব, সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম, উপদেষ্টা মোঃ সিরাজুল ইসলাম, মহাসচিব এস ডি সুমনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম