
মোঃ রেজাউল করিম, পঞ্চগড় প্রতিনিধি -ঃ নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২৩ জুলাই) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।পরে শোভাযাত্রা শেয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জয়শ্রী রানী,সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হকসহ প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম