
তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) ধানোরা গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র হাতেম আলী বহিরাগত ভাড়াটিয়া বাহিনী নিয়ে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে ফিল্মি-স্টাইলে নিরহ কৃষকের ফসলী জমি দখল করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২১ জুলাই বৃহস্পতিবার কামারগাঁ ইউপির ছাঐড় গ্রামে এই ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় গ্রামবাসির মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ছাঐড় গ্রামের অসহায় কৃষক তমিজ উদ্দিন বাদি হয়ে ভূমিগ্রাসি ও সন্ত্রাসী হাতেম আলীকে প্রধান আসামি করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে প্রকাশ, উপজেলার কামারগাঁ ইউপির জেল নম্বর ১৭৮ ছাঐড় মৌজায়, আরএস ৯৮ নম্বর খতিয়ানে আরএস ২৯৭ নম্বর দাগে ৫০ শতাংশ জমির মধ্যে ৩০ শতাংশ জমি মৃত বরকতুল্লার পুত্র তমিজ উদ্দিন দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে চাষাবাদ করে আসছেন। কিন্ত্ত গত বৃহস্পতিবার
ধানোরা গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র ভুমিগ্রাসি হাতেম আলী ও হাছেন আলী লুসু তারা দুভাই বহিরাগত ভাড়াটিয়া নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নিরহ কৃষক তমিজ উদ্দিনের জমি দখল নিয়ে ধানের চারা রোপণ করেছে।
তমিজ উদ্দিনের পুত্র তরিকুল ইসলাম জানান, গত বৃহস্প্রতিবার সকালে ভুমিগ্রাসি হাতেম ও হাছেন বহিরাগত ভাড়াটিয়া নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জমি দখল করে। এ সময় তারা বাঁধা দিতে গেলে ভাড়াটিয়ারা রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল ও বল্লম নিয়ে তাদের ধাওয়া করে গ্রামের ভিতরে নিয়ে যায়, তারা প্রাণ বাঁচাতে পালিয়ে পাশের গ্রামে গিয়ে আশ্রয নেন। এসময় হাতেম ও হাছেন ঘোষণা দেন প্রশাসন, আওয়ামী লীগের নেতা, চেয়ারম্যান-মেম্বার সব আমাদের পকেটে। ওরা জামায়াত পরিবার ওদের গ্রামে কোনো অস্থিত্ব রাখবো না। এবিষয়ে জানতে চাইলে হাতেম আলী হুমকি দিয়ে বলেন, সাংবাদিকদের দেখে নেয়া হবে, তারা আমাদের বিপক্ষে খবর প্রকাশ করেছে। কৃষক তমিজ উদ্দিন জানান, হাতেম এক ওয়ারিশের জমি কিনে পুরো জমিই দখল নিতে মামলা করে। আমাদের পক্ষে রায় হয়, খারিজ খাজনা চলমান রয়েছে। এবিষয়ে তানোর থানার এসআই নজরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি আগামী কাল রোববার সরেজমিনে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম