
তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগের সভাপতি ও আলোচিত চেয়ারম্যান আব্দুল মতিনের বিরুদ্ধে গৃহ এবং ভুমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া উপহার আশ্রায়ণ প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ উঠেছে । চলতি বছরের ২২ জুলাই ভুক্তভোগী ইউপির চাঁদপুর গ্রামের মৃত কুকরা শাহের পুত্র ময়েজ উদ্দিন (৭২) বাদি হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন ও ৩ নম্বর ওয়ার্ড সদস্য সাদেকুল ইসলামকে বিবাদী করা হয়েছে। এদিকে এখবর ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়। সচেতন মহলের ভাষ্য, আশ্রায়ণ প্রকল্পের ঘর নির্মাণে অনিয়মের কারণে যদি ডিসি এবং ইউএনও সাহেবদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। তাহলে নানা কারণে আলোচিত চেয়ারম্যান আব্দুল মতিনের বিরুদ্ধে কেনো শাস্তিমুলক ব্যবস্থা হিসেবে তাকে অপসারণ করা হচ্ছে না ? তার খুটির জোর কোথায় ?
অভিযোগে প্রকাশ, প্রায় তিন মাস পুর্বে বিবাদীর বাড়িতে গিয়ে ঘর দেবার কথা বলে ইউপি চেয়ারম্যান মতিন ও মেম্বার সাদেকুল নগদ ৩৫ হাজার টাকা নিয়ে তাকে একটি ঘর দিয়েছেন। বিবাদী ময়েজ প্রায় দেড়মাস ধরে সেই ঘরে বসবাস করছেন। জানা গেছে, গত ২১ জুলাই বৃহস্পতিবার সকালে ভার্চ্যুয়াল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের ২য় ধাপে গৃহ ও ভূমিহীন পরিবারের দেওয়া ঘরের উদ্বোধন করেন। এদিন
উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলামের সঞ্চালনায় ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের মধ্যে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
কিন্ত্ত গত, বৃহস্পতিবার আব্দুল মতিন কোনো কারণ ছাড়াই উপকারভোগী বৃদ্ধ ময়েজকে ঘর ছেড়ে দিতে বলেন। এমতাবস্থায় বৃদ্ধ ময়েজ ঘর থেকে নামতে অপারগতা প্রকাশ। এতে ক্ষিপ্ত হয়ে ইউপি চেয়ারম্যান মতিন তাকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন বলে বৃদ্ধ ময়েজ গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেন। এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ বলেন, তিনি এখানো কোনো লিখিত অভিযোগ পাননি। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)প্রকৌশলী তারিকুল ইসলাম বলেন, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এবিষয়ে পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে সমাজে হেয়ওপ্রতিপন্ন করতে রাজনৈতিক প্রতিপক্ষরা এসব মিথ্যাচার করছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম