
মোঃ রাশেদুল ইসলাম, বিশেষ সংবাদদাতা পঞ্চগড় -ঃ পঞ্চগড়ে ট্রাক চাপায় শাহনাজ পারভীন (৪০) নামে এক নারী নিহত হয়েছে। শুক্রবার (২২-জুলাই) বিকেলে পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা পুরাতন সড়ক ভবনের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শাহনাজ পারভীন দিনাজপুর উপশহর এলাকার সুমন ইসলামের স্ত্রী। শাহনাজ পারভীন তার স্বামীর সাথে পঞ্চগড়ে একটি বীমা কোম্পানিতে চাকুরি করতেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে মোটর সাইকেল যোগে একটি দাওয়াতে যোগ দেওয়ার জন্য বাড়ি থেকে রওনা হয় এই দম্পতি। যাওয়ার পথে পঞ্চগড় করতোয়া সেতু পার হয়ে পুরাতন সড়ক ভবন এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক এসে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয় ৷ ফলে মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়ে শাহনাজ। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের আশঙ্কাজনক অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠালে পথেই তার মৃত্যু হয়। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া ট্রাকচাপায় ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম