
মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা-ঃ বগুড়ার পৌর এডওয়ার্ড পার্কের পুকুর থেকে বেল্লাল হোসেন(৫৫) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত বেল্লাল হোসেন শহরের মালগ্রাম ডাবতলা এলাকার ইসাহাক আলীর ছেলে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম, সদর থানার ওসি সেলিম রেজা, ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ এবং সদর থানার ইন্সপেক্টর(তদন্ত) জাহিদুল হক।
নিহতের পরিবারের দাবি, বেল্লাল হোসেন জন্মগতভাবেই মানসিক ভারসাম্যহীন ছিলেন।
জানা গেছে, দুপুর ২টার দিকে পৌর এডওয়ার্ড পার্কের পুকুরে এক ব্যক্তিকে ভাসমান অবস্থায় দেখে ৯৯৯ কল দেয় এক যুবক। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং পুলিশ ও নিহতের ভাগ্নে সাজু লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে নেয়া হয়।
নিহতের ভাগ্নে সাজু বলেন, আমার মামা জন্মের পর থেকেই মানসিক ভারসাম্যহীন। তিনি এর আগেও দুই তিন মাস নিখোঁজ ছিলেন। পরে তাকে মহাস্থানগড় থেকে উদ্ধার করা হয়। আজ সকালে বাড়িতে কাউকে কিছু না বলে বের হয়ে যান। পরে তার লাশ পৌর এডওয়ার্ড পার্কের পুকুরে পাওয়া যায়।
অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, লাশ শজিমেক হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম