
মোঃ রেজাউল করিম, পঞ্চগড় প্রতিনিধি -ঃ সম্প্রতি নড়াইলসহ সারাদেশে ঘটে যাওয়া হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২০ জুলাই) দুপুরে পঞ্চগড় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট পঞ্চগড় জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট পঞ্চগড় জেলা শাখার উপদেষ্টা মীরা রাণী রায়, সভাপতি ধরণীকান্ত বর্মন, সাধারণ সম্পাদক ননী গোপাল রায়, বীর মুক্তিযোদ্ধা এমএ হান্নান ও শিক্ষাবীদ হারুনুর রশিদ প্রমুখ।

বক্তারা দেশজুড়ে সাম্প্রদায়িক হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।
মানববন্ধন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম