
রায়হান হোসাইন, চট্টগ্রাম -ঃ দীপ চলে যায়,শিখা রয়ে যায় '
চট্টগ্রাম ছেড়ে চলে গেলেন মানবিক পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। তিনি ছিলেন চট্টগ্রামের মানুষের নয়নের মনি। ভালোবাসা ও দায়িত্ব কাকে বলে বুঝিয়ে গেলেন পরতে পরতে
বিদায়ী সংবর্ধনা ও ভালোবাসায় সিক্ত হলেন সিএমপি কমিশনার
দীর্ঘ প্রায় ২২ মাসের সফল দায়িত্ব পালন শেষে বিদায় নিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর পিপিএম। এ উপলক্ষে অদ্য ১৭ জুলাই, ২০২২ খ্রিঃ দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে আয়োজিত বিদায় সংবর্ধনার মাধ্যমে বাংলাদেশ পুলিশের বর্ণাঢ্য প্রথা ও ঐতিহ্যের সাথে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়। বিদায় কালে তিনি সিএমপির সকল স্তরের অফিসার ও ফোর্সের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় বিদায়ী কমিশনারকে ফুলেল শুভেচছা প্রদান করেন ও সিএমপির স্মারক ক্রেস্ট তুলে দেন।
এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক) জনাব শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব মোঃ শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর) (অতিঃ ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ আমির জাফর, বিপিএম সহ অন্যান্য উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার সহ সকল থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন স্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম