
নয়ন হাসান, স্টাফ রিপোর্টার -ঃ দিনাজপুরের বিরামপুরে উপজেলার একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের পরিত্যক্ত বিল্ডিং এর ছাদে টাকার বিনিময়ে জুয়া খেলার অপরাধে ৬ জুয়াড়ীকে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত জুয়াড়ীরা হলেন, উপজেলার খাঁনপুর ইউনিয়নের খাঁনপুর গ্রামের মৃত. আঃ মান্নানের ছেলে আবুল কাশেম (৩৯), মৃত. হুরমুদ্দীনের ছেলে আকতার আলী (৩২), খোশালপুর গ্রামের মৃত. আবুল কাশেমের মাফিজুল ইসলাম (৪৮), নয়ানী খোশালপুর গ্রামের মৃত. শম মূরমুর ছেলে মুক্তার মূরমু (২২), সন্দুলপুর গ্রামের মৃত. আঃ হামিদের ছেলে রতন মিয়া (৩০) এবং ঝগড়ুপাড়া গ্রামের মেহের আলীর ছেলে রাজু আকতার (২৬)। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সমুন কুমার মহন্ত।
রবিবার (১৭জুলাই) গভীর রাতে উপজেলার খাঁনপুর ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের পরিত্যক্ত বিল্ডিং এর ছাদে এই জুয়া খেলার ঘটনা ঘটে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, 'রবিবার গভীররাতে খাঁনপুর ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের পরিত্যক্ত বিল্ডিং এর ছাদে জুয়ার আসর চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালায়। পরে টাকা দিয়ে জুয়া খেলার অপরাধে ৬ জুয়াড়ীকে গ্রেফতার করে থানা পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে ২৪ হাজার ৭৫ টাকা, ৩টি বাটন মোবাইল ফোন এবং জুয়া খেলার সরঞ্জাম জব্দ করে পুলিশ'।
ওসি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিরামপুর থানায় ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা হয়েছে। রবিবার সকালে গ্রেফতার ওই ৬ জুয়াড়িকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম