
জহির উদ্দিন, তিতাস (কুমিল্লা) -ঃ
ঈদ পূর্ণমিলনী উপলক্ষে কুমিল্লা জেলার তিতাস উপজেলার স্বনামধন্য গ্রাম লালপুরে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।লালপুর গ্রামের মধ্যেই লাল ও সবুজ দুটি দলে বিভক্ত হয়ে খেলা অনুষ্ঠিত হয়।

এ খেলায় লালপুর গ্রামেরই কৃত্বিসন্তান তথা ঢাকা উত্তর সিটি করপোরেশনের মাননীয় মেয়র জনাব মোঃ আতিকুল ইসলাম আতিক ভাই নিজেই খেলোয়াড় হিসেবে সবুজ দলের হয়ে মাঠে নেমে নেতৃত্ব দেন,দারুণ খেলেন,খেলা উপভোগ করেন, খেলোয়ারদের উৎসাহ দিলেন এবং মাঠ মাতালেন। জনাব আতিক ভাই লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়েরও সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। সবুজ দলের হয়ে সতীর্থ খেলোয়াড় হিসেবে মাঠে ছিলেন ৯ নং মজিদ পুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম। অসংখ্য দর্শক পরন্ত বিকেলে মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেনএবং খেলাটি উপভোগ করেন এবং সম্মানিত মেয়রকে অসংখ্য ধন্যবাদ জানান।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম