
টি আই . মাহামুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি -ঃ বান্দরবানের আলীকদম উপজেলা যুব মহিলা লীগের কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন কল্পে আয়োজিত সাংগঠনিক মত বিনিময় সভার মধ্য দিয়ে উক্ত কমিটি গঠন করা হয়।
আজ ১৬ই জুলাই শনিবার বাংলাদেশ আওয়ামীলীগ আলীকদম উপজেলা শাখার কার্য্যালয়ে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
সোনিয়া ত্রিপুরা কে সভাপতি করে সাধারণ সম্পাদক কহিনুর আকতার,
সাংগঠনিক সম্পাদক মাক্যচিং মারমা সহ ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি করে আগামী এক মাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির কাছে জমা প্রদানের নির্দেশ দেওয়া হয়। অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক দুংডি মং মার্মা প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন বিএ, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক কফিল উদ্দিন বিএস,সি, বান্দরবান জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্যা এনুছা মার্মা, প্রধান বক্তা হিসেবে বান্দরবান জেলা যুব মহিলা লীগের সদস্য সচিব নার্গিস সুলতানা নব গঠিত কমিটি গঠন কল্পে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এসময় বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম