
মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ বগুড়ার আদমদীঘির সান্তাহার পুলিশ ফাঁড়ির সদস্যরা ৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১গ্রাম হিরোইনসহ মোঃ নাজিমুদ্দিন ওরফে নাজিম (৩৭) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যায় সান্তাহার পৌর শহরের সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাজিম নওগাঁ জেলার রাণীনগর থানার বিষ্ণপুর গ্রামের ফজলু হকের ছেলে।
ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হাসানের নেতৃত্বে এ এস আই আজিমুল হক ও এ এস আই মনিরুল ইসলামসহ পুলিশের একটি চৌকষ দল অভিযানটি পরিচালনা করেন।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরির্দশক রকিব হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তার লুঙ্গির ভাঁজ থেকে ইয়াবা ট্যাবলেট ও হিরোইন উদ্ধার করা হয়।আটককৃতর বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম