
মোঃ জাকির হোসেন, মৌলভীবাজার প্রতিনিধি -ঃ মৌলভীবাজারের বড়লেখায় শুক্রবার (১৫ জুলাই) মৌলভীবাজার জেলার বড়লেখা থানার এএসআই উস্তার মিয়া, এএসআই হালিম, এএসআই জিয়াউল এবং এএসআই তালেব সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান চালিয়ে বড়লেখা থানার বিভিন্ন স্থান থেকে জিআর মামলায় পরোয়ানাভূক্ত ৪ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন বড়লেখা থানার হিনাইনগর এলাকার ১ পাখি মিয়া , পিতা- মৃত মছদ্দর আলী, ২. নুনাই মিয়া, পিতা - কটই মিয়া ৩. কাউসার আজমদ , পিতা- ফেরদৌস আহমদ ও মুছেগুল এলাকার ৪. জাকির হোসেন ওরফে জুনেদ আহম্মদ , পিতা - মছব্বির আলী।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, বড়লেখা থানা পুলিশের পৃথক অভিযানে জিআর মামলার পরোয়ানাভুক্ত ৪ জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম