
বিশেষ সংবাদদাতা -ঃ মানুষ হিসাবে যাদের সমাজে কোনো মূল্যায়ন নেই তাদেরকে বলা হয় তৃতীয় লিংঙ্গ ( হিজড়া)। বিশ্বনাথে এমন সম্প্রদায়ের পাঁচজন মানুষ বসবাস করে আসছেন। বন্যায় ক্ষতিগ্রস্হ বিশ্বনাথে এসম্প্রদায়ের পাঁচজন মানুষকে বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে একটি অনুষ্ঠান বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের আহবায়ক মোঃ শাহিন উদ্দিনের সভাপতিত্বে আজ ১৫ জুলাই শুক্রবার সকাল ১১ ঘটিকায় বিশ্বনাথ
নতুন বাজারে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিশ্বনাথ পৌরসভার কাউন্সিলার ইউনূছ আলী , বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নেহা গ্রুপের চেয়ারম্যান কমিশনার আব্দুল মতিন রনি।
এতে উপস্হিত ছিলেন, বিশ্বনাথ পুরান বাজারের বিশিষ্ট ব্যবসায়ি ও বিশ্বনাথ নির্মাণ সমিতির সভাপতি জিয়াউর রহমান, উত্তর বিশ্বনাথ হাই স্কুলের সহকারি শিক্ষক নুরে আলম সিদ্দিকী, শিক্ষাবিদ তৌফিক চৌধুরী, শ্রমিক নেতা মোঃ আব্দুল হক, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা মোঃ শাহ টিপু, বিশ্বনাথ স্যানেটারী নির্মাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও বিশ্বনাথ মিশুক শ্রমিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জাকারিয়া।
এতে বক্তারা বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের বিশ্বনাথের হিজড়া সম্প্রদায়ের প্রতি এ অার্থিক অনুদান প্রদানকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, বিশ্বনাথে হিজড়াদের প্রতি এমন মনোভাব অতীতে আর কেউ দেখায়নি। যা দেখিয়ে দিয়েছে বিশ্বনাথ সাংবাদিক ক্লাব। সাংবাদিক ক্লাবের এমন উদ্যোগকে প্রশংসার দাবী রাখে বলে জানিয়েছেন তারা।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম