
মোঃ জাকির হোসেন, মৌলভীবাজার প্রতিনিধি -ঃ মৌলভীবাজারের কুলাউড়ায় বৃহস্পতিবার (১৪ জুলাই) কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই পরিমল চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে কুলাউড়া পৌরসভার জয়পাশার এলাকার দিঘীরপাড় থেকে ২৫ পিস ইয়াবা সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত দুই মাদক কারবারী হলো কুলাউড়া থানার ৬ নং কাদিপুর ইউনিয়নের ছকাপন এলাকার রুহুল আমিনের ছেলে ১. মোফাজ্জল করিম মোজাহিদ (২৮) ও রফিনগর এলাকার মাতাব মিয়ার ছেলে ২. জুবেল মিয়া (৩৫)।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক বলেন, গ্রেফতারকৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম