
মোঃ জাকির হোসেন, মৌলভীবাজার প্রতিনিধি -ঃ মৌলভীবাজারের বড়লেখায় বৃহস্পতিবার (১৪ জুলাই) মৌলভীবাজার জেলার বড়লেখা থানার এসআই নজরুল ইসলাম, এসআই স্বপন কান্তি দাস, এএসআই এরশাদ মিয়া, এএসআই আউয়াল ও এএসআই রাজিব রায় সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান পরিচালনা করে জিআর মামলায় পরোয়ানাভূক্ত ৫ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, ১.আছকর আলী, পিতা- মৃত আব্দুল লতিফ, সাং গজবাগ। ২. আলী হোসেন মান্না ওরফে মান্না মিয়া, পিতা - আবুল হোসেন, সাং গজবাগ। ৩. জহির উদ্দিন, পিতা- আব্দুর রউফ ওরফে কালা শাহ, সাং গজবাগ। ৪. জুয়েল আহমেদ, পিতা ইলিয়াস আলী, সাং জোতিরবন্দ। ৫. আজিম উদ্দিন কুটই, পিতা- মৃত মইয়ব আলী, সাং কাঠালতলী।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, বড়লেখা থানা পুলিশের পাঁচটি পৃথক অভিযানে জিআর মামলার পরোয়ানাভুক্ত ৫ জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম