
তপন দাস, নীলফামারী প্রতিনিধি -ঃ নীলফামারীর ডোমার রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে জবা ইসলাম (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ই জুলাই) সকাল ৮টা ১০ মিনিটে ডোমার রেলওয়ে স্টেশনে চিলাহাটি গামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ডোমার স্টেশনে প্রবেশ করায় রেললাইনে শুয়ে থাকা যুবক জবা ইসলাম’র মাথা ছিন্ন হয়। নিহত জবা ইসলাম ডোমার স্টেশনপাড়ার মোকছেদ আলীর পুত্র।
স্থানীয়রা জানান, স্ত্রী মনিরার সাথে কলহ করে রেললাইনে মাথা দিয়ে আত্মহত্যা করেন তিনি। চিলাহাটির উদ্দেশ্যে আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস স্টেশন ত্যাগ করার পর দেখা যায় নিহত জবা’র মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। এর আগেও, কয়েকবার সে আত্মহত্যা করার চেষ্টা করেছিল।
এ বিষয়ে ডোমার রেলওয়ে স্টেশন মাস্টার আশরাফুল ইসলাম জানান, সকাল ৮টার কিছুক্ষণ পর স্টেশন প্রাঙ্গনেই চিলাহাটি গামী সীমান্ত এক্সপ্রেসে কাটা পড়ে মৃত্যুর ঘটনাটি ঘটে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে লাশ উদ্ধার করবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম