
মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ বগুড়ার শাজাহানপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে ঈদ পুনর্মিলনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার ডেমাজানী রাজকাচারি বাড়ি চত্বরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা ছাত্রদল সভাপতি আবু হাসান। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান।
শাজাহানপুর উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র'র সঞ্চালনায় দিনব্যাপী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হক এনাম, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নেতা আনোয়ার হোসেন জনি, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল নেতা সন্ধান সরকার, শাকিল, নরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদল নেতা নাছির উদ্দিন মামুন, শিহাব, শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাশফিকুর রহমান মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ইবনে সাউদ, ছাত্রদল নেতা পারভেজ, জি.এম তুষার, ইমতিয়াজ পায়েল, রিয়াদ আল মাহমুদ, শামীম, রিপন, ইউনিয়নে, সামিম, নাজিম, মেহেদী, সৈকত, সাব্বির, রাজন, ঝলক, মাহবুব, আকাশ, রাহাত, রিমন, পলাশ, রবিউল, সাইফুল, জিহাদ, রাকিরাহাদ আল মাহমুদ রাজন, সহেল রানাসহ বিভিন্ন পর্যায়ের ছাত্রদল নেতৃবৃন্দ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম