
এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি -ঃ মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম “ইমো” হ্যাকিং করে বিকাশের মাধ্যমে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নেওয়ায় তিন প্রতারককে গ্রেফতার করেছে র্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল।
গ্রেফতারকৃতরা হলেন- লালপুরের চামটিয়া গ্রামের মোঃ ইউনুস আলীর ছেলে মোঃ মহিদুল ইসলাম (৩১), ভাটপাড়া গ্রামের মোঃ শহিদুল মহলদার ছেলে, মোঃ সোহাগ আলী ওরফে হিরো (১৯) এবং রামকৃষ্ণপুর গ্রামের মোঃ সেকেন্দার আলীর ছেলে মোঃ শমজান আলী (২৫)।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে নাটোর জেলার লালপুরের ভেল্লাবাড়িয়া থেকে তাদেরকে আটক করা হয়।
কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এসময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল, সাতটি সিমকার্ড, ১টি মেমোরী কার্ড, একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় লালপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম