
স্টাফ রিপোর্টার -ঃ দিনাজপুরের বিরামপুরে কর্মহীন আওয়ামীলীগ, যু্বলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবারের ঈদ যাতে স্বাচ্ছন্দ্যে উদযাপন করতে পারে সে লক্ষ্যে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি'র ঐচ্ছিক তহবিল থেকে বরাবরের মতোই ঈদ উপহার হিসেবে নগদ টাকা এবং ২০২১-২০২২ অর্থ-বছরের জাতীয় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ক্যান্সার, কিডনি, লিভারসিরোসিস, স্ট্রোক, প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ, থেলাসেমিয়া রোগে আক্রান্ত হওয়া রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭জুলাই) সকালে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে নেতাকর্মীদের টাকা ও আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি শিবলী সাদিক এমপি'র পক্ষে বক্তব্য রাখেন ও চেক প্রদান করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, ভাইস চেয়ারম্যানদ্বয় উম্মে কুলসুম বানু, মেজবাউল ইসলাম মন্ডল,
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মশিহুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম জানান,উপজেলার ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ, থেলাসেমিয়া রোগে আক্রান্ত হওয়া রোগীদের মধ্যে কান্সার ও কিডনি রোগে ৬ জনকে ৫০ হাজার টাকা করে ৩ লক্ষ চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু বলেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি'র নিজস্ব তহবিল থেকে উপজেলার আওয়ামীলীগ, যু্বলীগ,ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ২৬ জনকে ৮৮ হাজার টাকা প্রদান করা হয়েছে।
এসময় উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,সাংবাদিক ও সুধীজন, উপজেলার ভোক্তাভুগীরাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম