
মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ ঈদ মানে খুসি ঈদ মানে আনন্দ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশবাসী ও নিজ ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ৫নং শ্যামকুড় ইউপি সাবেক চেয়ারম্যান জনাব মোঃ আমানুল্লাহ হক।
এক শুভেচ্ছা বার্তায় তিনি,সকলের সুস্বাস্থ্য,শান্তি,অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন। সেই সঙ্গে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জনসমাগম এড়িয়ে চলার আহবান জানিয়েছেন।
তিনি আরও বলেন, ঈদ-উল-আযহা মহান আল্লাহ তায়ালার এক পবিত্র উপহার। সকলের অব্যাহত সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। সকল সামাজিক ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমানরা এক কাতারে দাঁড়িয়ে ঈদের আনন্দ নিজেরা ভাগ করে নেয়।এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা।
ঈদ-উল-আযহার শিক্ষা নিয়ে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা,বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধ ও ভালোবাসা পূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।
ঈদের আনন্দে সবার জীবন ভরে উঠুক এই প্রত্যাশায় সকলকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা ঈদ মোবারক, এবং তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম