
তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ রাজশাহীর তানোরে খাবার হোটেল ব্যবসার আড়ালে অসামাজিক কর্মকান্ড ও গোপণে ভিডিও ধারণের অভিযোগে হোটেল মালিকসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, গুবিরপাড়া গ্রামের পরান সরদারের পুত্র আলম সরদার।তানোর-চৌবাড়িয়া রাস্তার গুবিরপাড়া মহল্লা সংলগ্ন নিজ বাড়িতে। ইসলামী হোটেল এ্যান্ড রেষ্টুরেন্ট করে, ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকান্ড করে আসছেন। এদিকে গত ৫ জুলাই মঙ্গলবার গোপণ সংবাদের সংবাদের ভিত্তিতে থানা পুলিশ আলম সরদারের বাড়ির ইসলামী হোটেল এ্যান্ড রেষ্টুরেন্টে অভিযান চালিয়ে দুই নারীসহ (কলগার্ল) ৪-জনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৫ জুলাই মঙ্গলবার দুপুরে ইসলামী হোটেল এন্ড রেষ্টুরেন্টে অসামাজিক কার্যকলাপ চলছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালিয়ে দু'জন নারীসহ ৪ জনকে আটক ও গোপণে ধারনকৃত পর্নোগ্রাফি ভিডিওসহ মোবাইল জব্দ করেছেন। আটককৃতরা হলো গুবিরপাড়া গ্রামের পরান সরদারের পুত্র আলম সরদার, নাটোর জেলার, বাগাতিপাড়া উপজেলার পাকা গ্রামের মাজদার রহমানের পুত্র মারুফ হোসেন এবং রাজশাহীর বসুয়া ও নাটোরের পাকা গ্রামের দুই নারী। তানোর থানা মোড়ের রুচিতা হোটেল মালিক হাজী সালাউদ্দিন সরদারের ছোট ভাই আলম সরদার। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সুত্র জানায়, আলম সরদারকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে এ ঘটনায় তার ঘনিষ্ঠ সহচর জনৈক হামেস আলীসহ অনেকের নাম বেরিয়ে আসতে পারে বলে তারা মনে করেন। তানোর থানার অফিসার ইন্চার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, পর্নোগ্রাফি মামলায় মারুফসহ সকল আসামীদের জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম