
তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ রাজশাহী তানোরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী জেলা শাখার সহকারী পরিচালক মাসুম আলীর নেতৃত্বে একটি টিম তানোর পৌর সদরের গোল্লাপাড়া বাজারে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেছেন। জানা গেছে, ৪ জুলাই সোমবার গোল্লাপাড়া বাজারে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। এসময় মেসার্স
হেলাল ষ্টোরকে ১২ হাজার টাকা ও কানন স্টোরকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান রাজশাহী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী। অভিযানে সহযোগীতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক ও তানোর থানার এএসআই মোতালেব হোসেন প্রমুখ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম