
মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা সংবাদদাতা -ঃ বগুড়ার চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে বগুড়া-নওগাঁ বাসস্ট্যান্ডে এক সিএনজি চালকের মারপিটে তিনজন আহত হয়েছেন। ঘটনাটি বৃহস্পতিবার (৩০জুন) রাত সাড়ে ১০টায় ঘটে।

আহতদের মধ্যে দুইজনের বাড়ি বগুড়ার বৃন্দাবন পাড়ায় ও অপরজনের বাড়ি ঝিনাইদহ জেলায়।

জানা গেছে, সিএনজি চালকের সাথে ভাড়া নিয়ে তিন যাত্রীর কথাকাটি শুরু হয়। তখন কয়েকজন ব্যক্তি তাদের থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। তখন এক সিএনজি চালক ও তার সহযোগিরা মিলে লোহার রড দিয়ে যাত্রীদের মারপিট করে। এ ঘটনায় মামলার প্রস্তুুতি চলছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম