
জাহাঙ্গীর আলম মুকুল, নিজস্ব প্রতিবেদক -ঃ খুলনায় সুদখোর, দালাল ও প্রতারকদের অত্যাচারে প্রাণ চলে গেলো এক টকবগে যুবকের
ঘটনাটি ঘটে খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন শোভনা ইউনিয়নের গোডাউন পুরাতন পুলিশ ফাঁড়ীর নিকটে। ২৬ জুন রবিবার রাতে ভিকটিম এর মোবাইল ফোনে কেউ একজন ফোন করে ডেকে নিয়ে যায় শোভনা বিরাজময়ী হাইস্কুলে মাঠে। সেখানে রিপন তার মাসিক সুদ ৫ হাজার টাকার জন্য লাঞ্চিত করে উৎপল হালদার ওরফে ভোলাকে। আর তারপরে আর বাড়িতে ফেরেনি উৎপল হালদার।
পরের দিন সকালে দীন বন্ধু হালাদারসহ কয়েকজন গরু নিয়ে বিলে যাওয়ার সময় দেখে উৎপল হালদার বাগানে একটি আম গাছের সাথে নাইলোনের রশি বাধা গলায় ফাঁস অবস্থায় ঝুলছে। তখন সে চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে নিচে নামিয়ে দেখি যে, সে মৃত্যু বরন করেছে। তার পরিহিত গেঞ্জির বুকপকেটে পলিথিনে রক্ষিত অবস্থায় তার আত্মহত্যা সংক্রান্ত একটি নোট পাওয়া যায়। সেখানে উৎপল হালদার নিজে হাতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখে গেছেন তার মৃত্যুর কারণ ও দায়ী ব্যক্তিদের নাম।
নিহতের ভাই সুফল হালদার আত্মহত্যা সংক্রান্ত নোট অনুযায়ী বাদী হয়ে তিন জনকে আসামি করে ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
১ম আসামি তৎকালিক মৃনাল বাহিনীর নেতা মনোতোষ বসাক এর আপন ভাইপো সে এলাকার চিহ্নিত প্রতারক বলে জানা যায় অনুসন্ধ্যানে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি বলেন এই সুজন অনেক লোক কে সুদে টাকা এনে দেয়। চেক ও স্টাম্প রেখে যে ব্যাক্তির নামে টাকা উঠায় ২ লাখ তাকে এনে দেয় এক লাখ। প্রতি মাসে লাখ প্রতি সুধ নেয় ১০ হাজার টাকা করে। এক মাস গত হওয়ার পরে জনৈক ব্যাক্তি যখন জানতে পারে তার ব্যাঙ্ক চেক ও স্টাম্প রেখে দুই লাখ টাকা এনেছে তখনই বিপাকে পড়ে। এমন অনেক ঘটনা ঘটিয়েছে ঐ প্রতারক।
এক দুই বছর ধরে সুদের টাকা আদায় করে পরে উক্ত ব্যাক্তি নিঃশ্ব বা সর্বশান্ত হলে তখন সুদে মহাজনের দ্বারা চেক ডিজওনার করিয়ে মামলা ঠুকে দেয়।
নিহতের স্ত্রী দেবি হালদার বলেন, পারিবারিক ভাবে কোনো ঝামেলা ছিলোনা। ঘটনার দিন কে যেনো বার বার ফোন দিচ্ছিলো। তাড়াতাড়ি যেতে বলছিলো।
২য় আসামি নিজেই সুদে মহাজন। বাড়ির পার্শে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিওন তিনি। নিজের মনগড়া নিয়মে চড়া সুদে টাকা লাগিয়ে গরু, সোনাদানা ও স্থানীয় দালালের সহয়তায় জমি কবজা করে।
সমিতির নামে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে এই অঞ্চলের স্কুল শিক্ষক থেকে শুরু করে দোকান ব্যবসায়ীরা। বিদ্যুৎ মাষ্টার, মাইকেল মাষ্টার, প্রবীর দোকানদার, অমিতাভ হালদার সহ আরও অনেকেজন।
এই ভিকটিম এর কাছে মাইকেল মাষ্টার ও ৫০ হাজার টাকা পাবে বলে যানা যায়। তবে মুঠোফোনে জানতে চাইলে মাইকেল মাষ্টার সবকিছু অস্বিকার করেন।
উৎপল হালদারের একমাত্র ছেলে মেধাবী সুজয় হালদার এবার এস এস সি পরীক্ষার্থী, ক্লাস ফাইভে বৃত্তি ও জে এস সি তে গোল্ডেন এ প্লাাস পেয়েছিলো। এবার টেস্ট পরীক্ষায় গোল্ডেন এ প্লাাস পেয়েছে। সে শোভনা বিরাজময়ী মাধ্যমিক বিদ্যালয় এর সেরা ছাত্র। তার ক্লাস রোল ১। তার পড়ালেখার জন্য বিত্তবান ও সরকারি সহয়তার দাবি জানান পরিবার।
সমাজের এই অবক্ষয় রোধের জন্য শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য উপজেলার মসিক সভার মিটিং এই ব্যাপারে বলেন, এমপি, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যান সকলের প্রতি এই অঞ্চলের সাধারণ মানুষ আস্থা করে বসে আছে এই কারেন্ট সুদের ব্যাবসা বন্ধ হোক আর কোনো জীবন এভাবে আর ঝরে না পড়ুক।
এ প্রসঙ্গে ডুমুরিয়া থানার ওসি সেখ কনি মিয়া বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শোভনা বিরাজময়ী মাধ্যমিক বিদ্যালয় এর মাঠে ব্যাঙ্গের ছাতার মত প্রায় ২০/২৫ টি সমিতি আছে যাহা অবৈধভাবে অসহায় মানুষকে টাকা দিয়ে সুদ আদাই করে চলেছে। সমাজের অনেক সাদা জমা পরা লোক সন্ধ্যা নামতেই বসে যায় সুদের হিসাব কষতে। তাদের সকলের নাম এবং আরো ঘৃণ কার্যক্রম প্রকাশ করা হবে আগামী পর্বে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম