
টি আই, মাহামুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি -ঃ বান্দরবানের আলীকদমে উপজেলার ঐতিহ্যবাহী মারাইংতং (মহ্ইডং) ধম্ম জেদী মহা বৌদ্ধ বিহার পাহাড়ের চূড়ায় দর্শণার্থীদের রাত্রিযাপন নিষিদ্ধ করেছে জেদী কতৃপক্ষ।

ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষার্থে শুধু মাত্র দর্শনার্থীদের জন্য সকাল ৬ টা হতে বিকাল ৫ টার মধ্যে দর্শন কার্যক্রম সসময়সীমা নির্ধারণ করা হয়েছে। সন্ধ্যার পর সকল দর্শনার্থীর অবস্থান নিষিদ্ধ করেছে মারাইংতং ধম্ম জেদী মহা বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি।

মারাইংতং ধম্ম জেদী মহা বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি সভাপতি ভদন্ত উ-উইচারা মহাথের ভান্তে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন ধর্মীয় প্রতিষ্ঠানের সীমানায় কোন ধরনের পিকনিক, প্রাণী/জীব হত্যা,অসামাজিক কার্যকলাপ সম্পূর্ণ নিষিদ্ধ করা হল।তিনি জানিয়েছেন, উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তের আলোকে জেদী বৌদ্ধ বিহার ব্যবস্থাপনা কমিটি বিকেল ৫টার পর সকল ধরনের দর্শনার্থী অবস্থান নিষিদ্ধ করে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন। ৩০শে জুন বৃহস্পতিবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয় বলেজানা গেছে।
আলীকদম উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত এই মারাইংতং পাহাড়। যার উচ্চতা প্রায় এক হাজার ৬৪০ফুট।

দেশি ও বিদেশি দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে এই স্পটটি। সেই সাথে দর্শনার্থীরা তাঁবু টানিয়ে রাত্রিকালীন সেখানে অবস্থান করা শুরু করে ধীরে ধীরে। সন্ধ্যা গড়িয়ে এলে মুগ্ধকর হয়ে উঠে মারাইংতং পাহাড় চারপাশে।
দিনে মেঘভর্তি আকাশ রাতে তারার মেলা দেখে দর্শনার্থীদের মন কেড়ে নেয় মারাইতং পাহাড়টি। তবে এখন সে পাহাড়ে রাত্রিযাপন নিষিদ্ধ করা হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, মারাইংতং পাহাড় চূঁড়ায় বিশাল সমতল ভূমিতে বৌদ্ধ সম্প্রদায়ের একটি জেদী (প্রার্থনা ঘর) রয়েছে। পাহাড় চূড়ায় একটি বৌদ্ধ ধর্ম জেদী (প্রার্থনা ঘর) স্থাপন করার পর থেকে মনোরম এই পাহাড় চূঁড়াটি দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। তবে দিন দিন দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবং নানা ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টির পর পাহাড় চুড়ায় সন্ধ্যার পর সকল ধরনের দর্শনার্থীদের ভ্রমণ ও অবস্থান নিষিদ্ধ করে জেদী ব্যবস্থাপনা কমিটি। জাদী ব্যবস্থাপনা কমিটির সদস্য অংশৈ থোয়াই মারমা বলেন, উপজেলা প্রশাসনের অনুরোধে ও দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থেই এ ব্যবস্থা নেয়া হয়েছে। এবং সব দর্শনার্থীকে সকাল ৬টা থেকে বিকেল ৫টার মধ্যে স্পট ভ্রমণ শেষ করতে হবে এবং ৬টার আগে অবশ্যই তীর্থস্থান ত্যাগ করতে হবে। একই দিকে দর্শন করতে আসা একব্যাক্তি বলেন, দর্শনার্থীরা পাহাড়ের সৌন্দর্য রক্ষা করতে জানেন না। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে এই সুন্দর মনোরম পরিবেশের সৌন্দর্য হানি করছে। তবে মারাইংতং এর সৌন্দর্য ও পবিত্র ধর্মীয় ঘর রক্ষার্থে বৌদ্ব বিহার পরিচালনা কমিটি রাত্রি যাপন নিষিদ্ধ করেছে। এর ফলে এই স্পটে ট্র্যাক করতে যাওয়া অনেক দর্শনার্থী বৃহস্পতিবার দুপুরের মধ্যেই ফিরে আসতে হয়েছে। আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম বলেন, যেহেতু পাহাড়ের ওপর একটি জাদী (প্রার্থনা ঘর) রয়েছে সেহেতু সেটি দেখার পাশাপাশি অনেকে রাতে অবস্থান করে। কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বিভিন্ন সমস্যার সৃষ্টি হওয়ার কারণে রাত্রিযাপন নিষিদ্ধ করা হয়েছে।(তথ্য সংগ্রহে সহযোগিতা করেন : সুশান্ত তংচঙ্গ্যা)
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম