
এস ইসলাম, নাটোর প্রতিনিধি -ঃ নাটোরের লালপুরে রামপাড়া স্কুল এন্ড কলেজ এর অবৈধ ও নিয়ম বহির্ভূত ভাবে ম্যানেজিং কমিটির অনুমোদন দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী ও অভিভাবক সহ এলাকাবাসী।
বৃহস্পতিবার ৩০ জুন সকাল এগারোটার দিকে ওই স্কুল এন্ড কলেজের ফটকের সামনে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও অভিভাবক সহ এলাকাবাসী ব্যানার নিয়ে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন এবং বিক্ষোভ মিছিল করে তারা। এসময় দুড়দুড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও শিক্ষা প্রতিষ্ঠানটির সাবেক সভাপতি ইদ্রিস আলী লালু তার বক্তব্যে বলেন, এডহক কমিটি থাকা কালীন সময়ে নির্বাচনের মাধ্যমে ম্যানেজিং কমিটি গঠনের সিদ্ধান্ত হলেও নির্বাচন না করে গোপনে কমিটি করা হয়েছে বলে জানান তিনি।
এবিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হযরত আলী বলেন,নিয়ম মেনে ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম