
মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা প্রতিনিধি -ঃ বগুড়ায় ২০০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ(ডিবি)। সোমবার রাত সাড়ে ৮টার দিকে গাবতলী আটাপাড়া বাজার থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- সোনাতলা উপজেলার মূলবাড়ী মধ্যপাড়া এলাকার মৃত মিজানুর রহমান ওরফে ফাইন(৩০) এবং একই উপজেলার মধ্য দিঘলকান্দি এলাকার মোখলেছার রহমানের ছেলে মিজানুর রহমান সিজু(২৪)।
বিষয়টি নিশ্চিত করে ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম