টি আই, মাহামুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি -ঃ বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন উপজেলায় নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে এবং জেলা কৃষক সমবায় সমিতির মাঝে ফলদ চারা বকনা গরু বাছুর, ফুট স্প্রে মেশিন ও পাওয়ার টিলার বিতরণ -২০২২ এর অংশ হিসেবে, আলীকদম উপজেলার অসহায় দুস্থ পরিবারের মাঝে ২৫টি বকনা গরু, ২টি পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে।

গত ১৯শে জুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা মারমা'র সভাপতিত্বে এই অনুষ্ঠানের সূচনা করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এই উপলক্ষে আজ ২৭শে জুন সোমবার, দুপুরে আলীকদম জেলা পরিষদ রেষ্ট হাউস প্রাঙ্গণে, আলীকদম উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন বিএ'র সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু করে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমান।
পার্বত্য জেলা পরিষদের সদস্য দুংডি মং মারমা'র সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যা সা প্রু মারমা, বিশেষ অতিথী হিসেবে জেলা কৃষি সপ্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক রফিকুল ইসলাম, আলীকদম উপজেলা কৃষি কর্মকর্তা পীযূষ রায়, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রূপম চন্দ্র মহন্ত উপস্থিত ছিলেন।
প্রধান অতিথী তার বক্তব্যে বলেন, আজ যাদের কে এ গরু, পাওয়ার টিলার ও বৃক্ষ বিতরণ করা হয়েছে তারা যেনো এগুলোর সঠিক ব্যবহারে উপকৃত এবং স্বাবলম্বী হয়। কেউ যদি এগুলো বিক্রি করে দেয় তাহলে ভবিষ্যতে তাদের জন্য আলীকদম বাসী এধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে।
অনুষ্ঠান শেষে ইউএনডিপি'র উদ্যোগে ফলদ গাছের চারা বিতরন করেন অতিথীবৃন্দ।

<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম