
মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা প্রতিনিধি -ঃ বগুড়ায় ১০৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। রোববার দুপুর ২টার দিকে শাজাহানপুর উপজেলার চাঁচাইতারা বন্দর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- শাজাহানপুর উপজেলার চাঁচাইতারা খালপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে সোহেল রানা (৪০) এবং বেজোড়া দক্ষিনপাড়ার মৃত কাজেমুদ্দিন প্রামানিকের ছেলে নজরুল ইসলাম(৪০)। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার নজরুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০৩ পিস ইয়াবা এবং মোবাইলসহ সোহেল ও নজরুলকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম