
রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ শনিবার সকাল ৯টায় নগরীর টাউনহল মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জিলা স্কুল মাঠে গিয়ে শেষ হয়। র্যালীতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশ নেন। জিলা স্কুল মাঠে বড় স্কীনে পদ্মাপাড়ে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি দেখানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধনের পরপরই রংপুরে বেলুন ওড়ানো হয়।
এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার আব্দুল ওহাব ভুইয়া, ডিআইজি দেবদাস ভট্রাচার্য, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক আসিব আহসান, জেলা আওয়ামীলীগ সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামীলীগ সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এরপরেই পদ্মা সেতু নিয়ে রচিত গান ও নৃত্যে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়াও সন্ধ্যায় রয়েছে রংপুর জিলা স্কুল মাঠে বর্ণিল আতশবাজি ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম