
নাজমুল হক সনি, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি -ঃ নওগাঁর সাপাহারে যানজট দূরীকরনে ও রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ হতে উদ্যোগ গ্রহন করেছে।
২৫ জুন শনিবার সাপাহার সদরের প্রতিটি সড়কে যানবাহন নিরাপদে পারাপার ও রাখার জন্য উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন কে এ উদ্যোগ গ্রহণ করতে দেখা গেছে।
উল্লেখ্য যে,সাপাহার উপজেলায় এবারে আম বাজার জমজমাট হয়ে ওঠে কিন্তু রাস্তার দুই ধারে গর্ত ও কাঁদার সৃষ্টি হওয়ায় আম বিপণনকারী যানবাহন ট্রাক-পিকআপ, অটোভ্যান ও অটো রিক্সা গুলোকে কাঁদার মধ্যে পড়ে যানজট সৃষ্টি সহ বিভ্রান্তিতে পড়তে হয়। এই সমস্যার সমাধান করার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার রাবীস ও বালি ফেলে এ সমস্যার সমাধান করেন।
এ ধরনের মানবতা কাজের জন্য ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারের বিভিন্ন দোকানদার গন জানিয়েছে এই ধরনের উদ্যোগ খুব ভাল লেগেছে, তার এ ধরনের উদ্যোগ গ্রহণে যানজট কমবে এবং নিরাপদে আম বিক্রয় করতে পারবে এলাকার চাষিগণ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা হলে তিনি জানান রাস্তার দুই ধারে অনেক গর্ত ও কাঁদা হয়েছিল এগুলো নিরসনের জন্য ব্যবস্থা গ্রহণ করেছি যাহা জনস্বার্থে অব্যাহত রাখার চেষ্টা করবো।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম