
বিশেষ সংবাদদাতা -ঃ আজ ২৫ জুন ২০২২ইং স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মাতুয়াইল মুসলিমনগর এলাকায় দেশরত্ন শেখ হাসিনা'র সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয় এবং গরীব অসহায়দের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-০৫ নির্বাচনী এলাকার মাটি ও মানুষের নেতা ও ডেমরা থানা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জননেতা এ্যাড.রফিকুল ইসলাম খান মাসুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর তাঁতী লীগের সভাপতি মোঃ ইলিয়াস ফরাজি। উপস্থিত ছিলেন মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগ ৮নং ওয়ার্ড এর সাবেক সাধারন সম্পাদক ও ৬৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ আনোয়ার মোল্লা।

আরো উপস্থিত ছিলেন মাহবুব হাসান ফরিদ, আবুল কালাম আজাদ পান্নু , শুকুর মিয়া, মিলন, সিরাজ মিয়া, আনোয়ার প্রধান, মুক্তার হোসেন, রাজু খন্দকার এবং এলাকার স্থানীয় মুরুব্বীগণ।

সভাপতিত্ব করেন সামসুল হক খান স্কুল এন্ড কলেজ ইউনিট আওয়ামী লীগের সন্মানিত সভাপতি মনির মাস্টার।

সঞ্চালনায় ছিলেন সামসুল হক খান স্কুল এন্ড কলেজ ইউনিট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম