
কামাল হোসেন, ষ্টাফ রিপোর্টার -ঃ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই মহান বাণী হৃদয়ে ধারন করে নারায়ণগঞ্জ - ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমানের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সদস্য ও নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ মতিউর রহমান মতি সিলেট ও সুনামগঞ্জে ভয়াবহ বন্যায় পানিবন্দি বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুন) দিনব্যাপী সুনামগঞ্জের বিভিন্ন আশ্রয় কেন্দ্র ঘুরে ঘুরে ১০০০ (এক হাজার) পরিবারকে শুকনো খাবার সামগ্রী বিতরণ করেন আলহাজ্ব মোঃ মতিউর রহমান মতি। প্রতিটি প্যাকেটে ছিল ২ কেজি চিড়া, ১ কেজি মুড়ি, ১ কেজি গুড়, ১ প্যাকেট বিস্কুট, ৫ লিটার পানি, ১০ প্যাকেট খাবার স্যালাইন।

খাবার বিতরণকালে আলহাজ্ব মোঃ মতিউর রহমান মতি বলেন, আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার। বন্যা আসার সাথে সাথে সরকারের পক্ষ থেকে ত্রান বরাদ্দ দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, বন্যা পরিস্থিতি নিয়ে নারায়ণগঞ্জ - ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব একেএম শামীম ওসমানের নির্দেশে বন্যার্তদের পাশে ত্রান সহায়তা নিয়ে এসেছি। বন্যা পরিস্থিতি পরিবর্তন নাহলে আমরা পরবর্তীতে বন্যার্তদের জন্য রান্না করা খাবার নিয়ে আসব, ইনশাল্লাহ।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে একটি মানুষও না খেয়ে মরবে না।

ত্রাণ বিতরণের সময় কাউন্সিলর মতির সাথে উপস্থিত ছিলেন, সুমিল পাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী মানিক মাস্টার, সুমিলপাড়া পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা আবদুস সোবহান, আব্দুল হামিদ, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ গোলজার হোসেন, মোহাম্মদ আলী, মোঃ নজরুল ইসলাম, মোঃ ইকবাল হোসেন, ফারুক হোসেন বাক্কু, মোঃ গালিব এ সেলিম, আক্তার হোসেন প্রমুখ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম