
বিশেষ সংবাদদাতা -ঃ "মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য" এই স্লোগানকে সামনে রেখে সিলেটের বান বাসী মানুষের পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ -৫ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম নাসিম ওসমানের সুযোগ্য উত্তরসূরী আজমেরী ওসমান।
জনাব আজমেরী ওসমান নিজের ব্যক্তিগত অর্থায়নে সিলেটে বানভাসি মানুষের জন্য ত্রাণ সামগ্রী পৌঁছে দেন সিলেটের দায়িত্বরত সেনাবাহিনীর নিকট।
২৩ জুন (বৃহস্পতিবার) রাতে আজমেরী ওসমানের পক্ষে তাঁর আস্থাভাজন ও বিশ্বস্ত জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জের সভাপতি শাহাদাত হোসেন রুপু'র নেতৃত্বে ত্রান সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে সিলেট সেনাবাহিনীর নিকট।
আজমেরী ওসমান এর নিজস্ব অর্থায়নে সিলেটে বন্যা দুর্গত বানভাসি তিন হাজার পরিবারের জন্য জরুরী ত্রান সহায়তা করা হয়। প্রতিটি পরিবারের জন্য ত্রান সামগ্রীর মধ্যে আছে চাল, তেল, গুড়া দুধ, লবণ, চিনি, চিড়া, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট, স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম