
বিশেষ সংবাদদাতা - নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ৯ নং ওয়ার্ড জালকুড়ি এলাকার বাসিন্দা আফতাব উদ্দিন দেওয়ানের ছেলে আবু হানিফ দেওয়ান রনি। কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে নিউজ প্রচার হলে তার প্রতিবাদে দেওয়ান রনি এই মন্তব্য করেন।
উপস্থিত সাংবাদিকদের দেওয়ান রনি বলেন - গত কয়েক মাস যাবৎ আমি হৃদ রোগে ভুগছি এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। গুরুতর অসুস্থ হলে গত ১৩ জুন ২০২২ইং এ আমি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ভর্তি হই এবং আমার হার্টে ৩টি রিং পরানো হয়, অপারেশনের মাধ্যমে।



গত ১৮ জুন ২০২২ইং তারিখে হাসপাতাল থেকে বাসায় আসি। ১৯ জুন ২০২২ইং তারিখে আমার বাড়ির পাশের দোকানে গেলে আমার স্ত্রী মনে করে আমি দোকানে সিগারেট খেতে গেছি, তাই আমার স্ত্রী আমাকে ও দোকানদারকে বকাঝকা করে। পরবর্তীতে পূর্ব শত্রুতার জের ধরে এক বিএনপি জামাত জোট নেতা ওই দোকানদারকে দিয়ে আমাকেও আমার পরিবারকে নিয়ে নানান মিথ্যা তথ্য দিয়ে কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে সংবাদ পরিবেশন করে যা আমার এবং আমার পরিবারের জন্য স্পর্শকাতর এবং মানহানিকর।
সাংবাদিক ভাই ও বোনেরা, সাংবাদিকতা এক মহান পেশা, আপনারা জাতির বিবেক। দয়া করে এই পেশাকে কলঙ্কিত করবেন না।
সাংবাদিক ভাই ও বোনদের প্রতি আমার বিশেষ অনুরোধ আপনারা অবশ্যই সঠিক এবং বস্তুনিষ্ঠ সংবাদ সঠিকভাবে যাচাই-বাছাই করে, পক্ষ-বিপক্ষের তথ্য সঠিক ভাবে সংগ্রহ করে প্রকাশ করুন।
সকলের সুস্বাস্থ্য কামনা করি।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম