
তপন দাস, নীলফামারী প্রতিনিধি -ঃ নীলফামারী সৈয়দপুর উপজেলার ১০০ শয্যা সরকারী হাসপাতালের সংযোগ তার চুরির প্রায় ১০ ঘন্টা পর স্বাভাবিক হলো সৈয়দপুর ১০০ শয্যা জেনারেল হাসপাতালের কার্যক্রম।
আজ শনিবার দুপুর ২ টার দিকে স্বাভাবিক হয় হাসপাতালের বিদ্যুৎ সংযোগ সরবরাহ , বিদ্যুৎ না থাকায় হাসপাতালে সৃষ্টি হয় এক ভুতুড়ে অবস্থা চিকিৎসক, টিকিট কাউন্টার, জরুরী বিভাগ সহ সব কক্ষে মোমবাতি ও মোবাইলের লাইট জালিয়ে চিকিৎসা কার্যক্রম চালায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা
এবিষয়ে সৈয়দপুর ১০০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ( আর এমও) মোহাম্মদ মোহাইমিনুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান গতকাল রাতে হাসপাতালে বিদ্যুৎ সংযোগ না থাকলে আমরা প্রথমে মনে করি হয়তো বিদ্যুৎ চলে গেছে কিন্তু আশে পাশের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ থাকায় আমাদের মনে সন্দেহ হলে আমরা হাসপাতালের সংযোগ লাইন চেক করি আর তখনি আমরা বুজতে পারি যে হাসপাতালের সংযোগ লাইনের তার চুরি হয়েছে এবং তখনি আমরা বিষয়টি বিদ্যুৎ অফিস কে অবহিত করি এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় আজ দুপুর ২ টার দিকে হাসপাতালের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
তিনি আরো জানান যে হাসপাতালের তার চুরির ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম