
আনোয়ার হোসেন আরিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি -ঃ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের কটূক্তির প্রতিবাদে ভূরুঙ্গামারীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের তাওহিদী জনতা এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করেন।
শুক্রবার (১৭ জুন) বিকাল ৩ টায় ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই বিক্ষোভ সমাবেশ মিছিল টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় বাসটার্মিনাল হয়ে উপজেলা পরিষদ সংলগ্ন প্রধান গেট জামতলা মোড়ে এসে শেষ হয়। এতে বক্তব্য রাখেন, মাওলানা এস এম মনিরুজ্জামান, আজিজুর রহমান সরকার, প্রভাষক- ভূরুঙ্গামারী সরকারি কলেজ, মাওলানা মুফতি মাহমুদুল হাসান কাসেমি, মেসবাহুল আলম, জুবায়ের রহমান, মনিরুজ্জামান মনির ও আব্দুর রউফ।
সমাবেশে বক্তারা বলেন, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেত্রী নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার কর্তৃক মহানবী (সাঃ) ও আয়েশা সিদ্দিকা (রাঃ)-কে নিয়ে কটূক্তি করে বিজেপি সরকার তাদের মুসলিম বিদ্বেষী হিংসাত্মক মনোভাব প্রকাশ করেছে। এ ছাড়া অবিলম্বে বিজেপি সরকারের ধৃষ্টতাপূর্ণ আচরণের বিরুদ্ধে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব দাবি জানান বক্তারা।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম