
মোঃ রবিউল ইসলাম মিনাল, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি -ঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বজ্রপাতে নাদিরা (৫৫) নামের এক নারী মারা গেছে। শুক্রবার বেলা আনুমানিক ১১ টার দিকে উপজেলার রিশিকুল ইউনিয়নের পূর্ব বামনাইল এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা যায়।
সে পূর্ব বামনাইল গ্রামের পাতাল আলী মেয়ে।
স্থানীয়রা জানান, নিহত নাদিরা বাড়ীতে গরু পালন করে জীবিকা নির্বাহ করে। তার গরু প্রতিদিন মাঠে গরু বেঁধে দিয়ে আসে। শুক্রবার (১৭ জুন) বেলা ১১ টার দিকে হঠাৎ করেই আকাশ মেঘাচ্ছ হয়। এই সময় তিনি মাঠে গরু আনতে যায়। মাঠ থেকে ফেরার পথে হঠাৎ বজ্রপাত হলে সেখানেই মৃত্যু হয়।
বাসায় ফিরতে তার দেরী হলে খোঁজ করলে মাঠে গিয়ে তার মৃতুদেহ দেখতে পায়।
এই বিষয়ে গোদাগাড়ী উপজেলা দূর্যোগ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বাশিরের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে কোন সাড়া পাওয়া যায়নি।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম