
টি আই, মাহামুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি -ঃ বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের কাইরি পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ প্রদান করেছেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার মঞ্জুরুল হাসান পিএসসি।

শুক্রবার (১৭ জুন) বিকাল ৩টায় ২নং চৈক্ষ্যং ইউনিয়নের কানা মাঝি আর্মি ক্যাম্পে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এই ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় আলীকদম সেনা জোনের বিভিন্ন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ত্রাণসামগ্রী বিতরণ কালে জোন কমান্ডার মঞ্জুরুল হাসান পিএসসি ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্যগত খোঁজ খবর নেন এবং ভবিষ্যৎ কোনো সমস্যায় আলীকদম সেনা জোন কে জানাতে বলেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম